আর্কাইভ
ads
logo

গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৪ মে ২০২৬, ১২:৩৪ পি.এম
গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ২

ads

গাজীপুরে রেললাইনের পাশে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। স্থানীয়দের ভাষ্য, ট্রেন আসতে দেখেও তারা লাইন থেকে সরে যাননি।

বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে ধীরাশ্রম রেলওয়ে স্টেশন-সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, স্টেশনের পাশের রেললাইনে দাঁড়িয়ে দুই ব্যক্তি ভিডিও ধারণ করছিলেন। এ সময় জয়দেবপুরগামী একটি ট্রেন দ্রুতগতিতে এগিয়ে এলেও তারা রেললাইনেই অবস্থান করছিলেন। আশপাশের লোকজন দূর থেকে চিৎকার করে সতর্ক করার চেষ্টা করলেও তারা কোনো সাড়া দেননি। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশ-এর ইনচার্জ মো. আবদুল কাইয়ুম বলেন, ‘নিহত দুজনের মধ্যে একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অন্যজনের বয়স ৩৫ বছর।’

তিনি আরও জানান, রাতেই মরদেহ দুটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। টিকটকের ভিডিও ধারণের সময় দুর্ঘটনাটি ঘটেছে কি না—এ বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।’


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ